‘মমতা হিটলারের নাতনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিটলারের নাতনি বলে কটাক্ষ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মহম্মদ সেলিম। গত শুক্রবার তিনি মালদহের হবিবপুরে দলের জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে এই মন্তব্য করেন। সেলিম বলেন, ‘শত শহীদের রক্তে আজও লাল ঝান্ডা মাথা উঁচু করে আছে। হিটলারও পারেনি এই লাল ঝান্ডা খতম করতে।’ তিনি আরও বলেন, ‘মমতা তো হিটলারের নাতনি। একটা ভোটে হেরে আইলায় উড়ে যাওয়ার মতো সিপিএম উড়ে যাবে না।’