‘মমতাকে বিপদে ফেলবে না কেন্দ্রীয় সরকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংগ্রেস হাইকমান্ড বলেছে, কংগ্রেস বা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বিপদে ফেলবে না। বরং পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবে। গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী ও তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে এই আশ্বাস দিয়েছেন। ওই দিন রাজধানী নয়াদিল্লিতে গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই তিন নেতা হাজির হয়েছিলেন।