‘মমতাকে স্বার্থান্বেষী লোকেরা ঘিরে ফেলেছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন স্বার্থান্বেষী লোকেরা ঘিরে ফেলেছে। এসব লোক দলে এসেছে নিজেদের গুছিয়ে নিতে। এই নতুনেরা সিন্ডিকেটের ব্যবসা চালিয়ে যাচ্ছে।গতকাল রোববার সকালে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে চিফ হুইপ এসব কথা বলেন। তিনি বলেন, মন্ত্রী এবং দলের উঁচু পদের নেতাদের স্বচ্ছ ভাবমূর্তি থাকা উচিত। তবে তিনি এ-ও বলেছেন, তিনি মমতার সঙ্গে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।এ নিয়ে সিঙ্গুরের তৃণমূলের বিধায়ক ও পশ্চিমবঙ্গের সাবেক কৃষিমন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তৃণমূলের সাংসদ ও সংগীতশিল্পী কবীর সুমনের পর এবার দল এবং সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করলেন খোদ তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ।