'মানসিক বিপর্যয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলেপ্পোয় রুশ বাহিনী ও সিরিয়ার সরকারি বাহিনীর হামলা বন্ধ না হলে মস্কোর সঙ্গে ওয়াশিংটন সহযোগিতা বন্ধ করে দেবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যে হুঁশিয়ারি দিয়েছেন, সেটিকে ‘মানসিক বিপর্যয়’ বলে অভিহিত করেছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ মন্তব্য করেন। সিরিয়ায় সাত দিনের জন্য অভিযান বন্ধে ওয়াশিংটনের আহ্বানকে প্রত্যাখ্যান করে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুবিধার্থে রাশিয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির পক্ষে।

রয়টার্স