প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের একটি আদালত দেশটির একজন শিল্পপতিকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত করেছেন। এসব অপরাধের মধ্যে রয়েছে হত্যা, পরিকল্পিতভাবে আহত করা ও ‘মাফিয়া-ধরনের সংঘবদ্ধ দল’ গঠন। লিউ হান নামের ওই শিল্পপতি জ্বালানি খাতসংশ্লিষ্ট সিচুয়ান হানলং গ্রুপের সাবেক প্রধান। এই মামলায় তাঁর ভাই লিউ ওয়েই এবং আরও ৩৩ জনকেও অভিযুক্ত করা হয়েছে। ১৯৯৩ সাল থেকে সক্রিয় হানের সংঘবদ্ধ দলকে নয়টি হত্যার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। বিবিসি।