‘মিনি স্কার্ট ও হাই হিল জুতায় ধর্ষণের ঝুঁকি বেশি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্য রিচার্ড গ্রাহাম বলেছেন, মিনি স্কার্ট ও হাইহিল জুতা পরা নারীদের ধর্ষণের শিকার হওয়ার ঝুঁকি অনেক বেশি।মিনি স্কার্ট ও হাইহিল জুতা ব্যবহারে অভ্যস্ত নারীদের উদ্দেশ্য করে গ্রাহাম বলেন, ‘আপনারা যদি মাতাল হন এবং ওই ধরনের পোশাক-আশাকে থাকেন, তাহলে পরিস্থিতি এড়াবেন কী করে?গ্লস্টারের ওই আইনপ্রণেতা সম্প্রতি দ্য সিটিজেন নামের স্থানীয় একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারটি পত্রিকায় ছাপা হওয়ার পরপরই যুক্তরাজ্যে নিন্দার ঝড় ওঠে।ধর্ষণবিরোধী কর্মীরা বলেছেন, এই মন্তব্য করে গ্রাহাম অন্য অর্থে ধর্ষণের শিকার নারীদেরই দোষারোপ করছেন। এপি।