‘মিস ইন্টারন্যাশনাল কুইন’ হলেন দক্ষিণ কোরিয়ার মিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার মিনি এ বছরের ‘মিস ইন্টারন্যাশনাল কুইন’ প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। গত শুক্রবার রাতে থাইল্যান্ডের সৈকত অবকাশকেন্দ্র পাতায়ায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম রানারআপ হয়েছেন জাপানের অমি তাকিওচি ও দ্বিতীয় আনারআপ হয়েছেন যুক্তরাষ্ট্রের স্টাশা সানচেজ।কর্মকর্তারা বলেন, ২৭ বছর বয়সী মিনি প্রথম কোরীয় হিসেবে এই প্রতিযোগিতায় জয়ী হলেন। পেশায় তিনি একজন নকশাকার। প্রতিযোগিতায় মিনি ১৫টি দেশ থেকে আসা ২২ জন প্রতিদ্বন্দ্বীকে হারান। পুরস্কার হিসেবে তিনি ১০ হাজার ডলার পেয়েছেন। সেরা পোশাকের পুরস্কারও পেয়েছেন তিনি। প্রতিযোগিতায় বিচারকদের বিচার্য বিষয় ছিল চেহারা, ত্বক, অঙ্গভঙ্গি, মনোভাব ও বুদ্ধিমত্তা। মিনির মধ্যে তাঁরা ‘নিখুঁত সৌন্দর্য’ খুঁজে পান বলে জানান। এএফপি।