‘মিয়ানমার আণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার কখনো আণবিক বোমা তৈরির চেষ্টা করবে না। শান্তিপূর্ণ ব্যবহারের জন্যই তারা পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বার্ষিক অধিবেশনে মিয়ানমারের প্রতিনিধিদলের প্রধান ইউ তিন উইন গতকাল বৃহস্পতিবার এ কথা বলেন।ইউ তিন উইন বলেন, মিয়ানমার পরমাণু অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে—আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এ ধরনের খবর একেবারেই ভিত্তিহীন। তবে আমরা আবারও বলছি, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে মিয়ানমার। তিনি বলেন, মিয়ানমার কখনো পরমাণু অস্ত্র তৈরির মতো কোনো কর্মসূচি হাতে নেবে না।আইএইএ জানায়, তারা মিয়ানমারের বিষয়ে প্রতিবেদনটি দেখছে। মিয়ানমার পরমাণু অস্ত্র বিস্তার রোধ (এনপিটি) চুক্তিতে স্বাক্ষর করেছে এবং আইএইএর সদস্য হিসেবে সংস্থার বার্ষিক অধিবেশনে অংশও নিচ্ছে।মিয়ানমার থেকে নরওয়েতে নির্বাসিত একটি দল গত জুনে অভিযোগ করে, দেশটি গোপনে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরে মিয়ানমারের সামরিক বাহিনী ছেড়ে আসা একজন সেনাও সামরিকজান্তা দেশটির বিরুদ্ধে একই অভিযোগ তোলেন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত বছর থাইল্যান্ডে একটি নিরাপত্তা ফোরামে উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্ভবত উত্তর কোরিয়ার কাছ থেকে পরমাণু প্রযুক্তি পেয়ে মিয়ানমার তা অস্ত্র তৈরির কাজে ব্যবহার করছে। রয়টার্স।