প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পর্ক পুনস্থাপনের নমুনা হিসেবে যুক্তরাষ্ট্র মাঝেমধ্যে বার্মা লেখার পরিবর্তে সরকারি নাম মিয়ানমার ব্যবহার করছে। এটি দেশটির প্রতি ‘কূটনৈতিক সৌজন্যের’ অংশ বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল সোমবার জানায়। মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে গত শুক্রবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘মিয়ানমার’ বলে উল্লেখ করেন। বার্মার সামরিক জান্তা ১৯৮৯ সালে দেশটির নাম সরকারিভাবে পরিবর্তন করে। ‘বার্মা’ শব্দটিকে তাঁরা ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদের উত্তরাধিকার হিসেবে বিবেচনা করেন। এএফপি।