‘মেঙ্গালের দাবি মুজিবের ছয় দফার সঙ্গে তুলনীয় নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, সরদার আখতার মেঙ্গালের ছয় দফা শেখ মুজিবুর রহমানের ছয় দফার সঙ্গে তুলনীয় নয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে রেহমান মালিক এ কথা বলেন।বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি-এম) প্রধান আখতার মেঙ্গাল গত শুক্রবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মেঙ্গাল বলেন, তাঁদের উপস্থাপিত ছয় দফার সঙ্গে শেখ মুজিবুর রহমানের ছয় দফার তফাত নেই। ছয় দফা না মানলে বেলুচিস্তান পাকিস্তানের সঙ্গে থাকবে না। নওয়াজ ছয় দফার প্রতি সমর্থন জানান।স্বরাষ্ট্রমন্ত্রী মালিক বলেন, বেলুচিস্তানে কোনো সামরিক অভিযান চলছে না। সেখানে অন্তর্ধান হয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে বের করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে। তিনি আরও বলেন, আখতার মেঙ্গাল বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী থাকার সময়ও সেখানে ফ্রন্টিয়ার কোর (কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত আধা সামরিক বাহিনী) মোতায়েন ছিল। এতে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের মানহানি হওয়ার কথা নয়।এদিকে আখতার মেঙ্গাল গত শনিবার বলেন, ‘শুধু স্বরাষ্ট্রমন্ত্রী মালিক ও সরকারের গোয়েন্দা সংস্থাগুলো বেলুচিস্তানে কেন বিদেশিদের হাত থাকার ষড়যন্ত্র খোঁজেন, তা বুঝি না।’ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেঙ্গাল এ কথা বলেন।মেঙ্গালের ছয় দফা দাবিকে সমর্থন দিয়েছেন ইমরান খান। তিনি বলেন, বেলুচিস্তানে অপ্রতিনিধিত্বমূলক সরকার থাকায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। শাসনশ্রেণী অতীত থেকে কোনো শিক্ষা নেয় না। ইমরান আরও বলেন, ‘এখন নতুন পাকিস্তান গড়ার সময়, এটা করতে আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে।’ ডন।