‘মেশালকে গাজাতেই হত্যা করা উচিত ছিল’
ইসরাইলের বিরোধীদলীয় আইনপ্রণেতা ও কাদিমা পার্টির নেতা শাউল মোফাজ গত শনিবার বলেন, ইসরায়েলের উচিত ছিল হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালকে গাজা উপত্যকায় হত্যার সুযোগ নেওয়া। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোফাজ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের এই সুযোগে সাপটির মাথা কেটে ফেলা উচিত ছিল। আমি মেশালকে যত শিগগির সম্ভব তল্পিতল্পা গুটিয়ে গাজা ছেড়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি।’ মেশাল শনিবার প্রথমবারের মতো গাজা সফরে যান। হামাসের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজায় এক সমাবেশে তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের ‘এক ইঞ্চি’ জায়গাও ছেড়ে দেওয়া হবে না।ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি মেশাল প্রত্যাখ্যান করেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচররা কানাডীয় পর্যটকের ছদ্মবেশে আমঞ্চানের এক রাস্তায় ১৯৯৭ সালের ২৫ সেপ্টেম্বর ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগে মেশালকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়। এএফপি।