'মোদি -ঝড়েও' টিকলেন তাঁরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসভা নির্বাচনে এবার ভারতজুড়ে ‘মোদি হাওয়া’ বইছে বলে বিজেপি শুরু থেকেই দাবি করে আসছিল৷ গতকাল শুক্রবার সেই ‘মোদি হাওয়া’ যেন ‘মোদি-ঝড়ে’ রূপ নিয়েছিল৷ তবে এর মধ্যেও অবশ্য টিকে গেছেন কয়েকজন রথী-মহারথী৷
‘মোদি-ঝড়ের’ ধাক্কা লাগেনি সোনিয়া-রাহুলের গায়ে৷ কংগ্রেসের সভানেত্রী ও তাঁর ছেলে জিতেছেন সহজে৷ উত্তর প্রদেশে টিকে গেছেন সমাজবাদী পার্টির (এসপি) মুলায়ম সিং যাদব৷ তিনি জিতেছেন আজমগড় আসন থেকে৷
ইউপিএ সরকারের মানবসম্পদ উন্নয়ন প্রিতমন্ত্রী শশী থারুর জিতেছেন তামিলনাড়ুর থিরুভানান্তপুরাম আসন থেকে৷ কংগ্রেসের প্রভাবশালী নেতা কমলনাথ জিতেছেন মধ্যপ্রদেশের চিন্দওয়ারা আসন থেকে৷
রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি পশ্চিমবঙ্গের জঙ্গিপুর আসনে জয়ী হয়েছেন৷ রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বহররমপুর আসনে জয়ী হন৷ পিটিআই৷