‘মৈত্রীর গান’ দিয়ে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বন্ধুত্ব ছাড়া জীবন নেই’—মৈত্রীর এই গানের সুরের মূর্ছনায় মোহিত হয়েছে পাকিস্তানের হাজারো দর্শক-শ্রোতা। গত মঙ্গলবার রাতে ইসলামাবাদের রাওয়াল লেকের চন্দ্রালোকিত তীরে আয়োজন করা হয় এই বিশেষ সংগীতানুষ্ঠানের।মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এই সংগীতানুষ্ঠানে অংশ নেন যুক্তরাষ্ট্রের জ্যাজ দল আরি রোল্যান্ড কুয়ার্টেট ও পাকিস্তানের রক ব্যান্ড ফিউজনের শিল্পীরা। যৌথভাবে তাঁরা মৈত্রীর গানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।বিশ্লেষকেরা বলছেন, দুই দেশের সম্পর্কে বাড়তে থাকা উত্তেজনা কমিয়ে মৈত্রীর বন্ধন জোরদারে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে।সম্প্রতি আফগানিস্তানের কাবুলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানো জঙ্গিদের দমনে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের সম্পর্কে উত্তেজনা যখন বাড়ছে, এ সময় ইসলামাবাদে অবস্থানরত মার্কিন কূটনীতিকেরা সম্পর্ক জোরদারে বেছে নেন এই কোমল কূটনৈতিক পথ। দুই দেশের নামী সংগীতশিল্পীদের দিয়ে তাঁরা গাওয়ান মৈত্রীর আবেগী গান।গানের কথায় রয়েছে, ‘ভালোবাসার রং দিয়ে রাঙিয়ে দাও ঘৃণাভরা মুখ। চলো ক্ষোভ, বিভেদ, দূরত্ব সব ভুলে যাই।’অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের গণবিষয়ক কর্মকর্তা মার্ক ডেভিডসন বলেন, ‘আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে রাজনীতি ও দুই দেশের সরকারের সম্পর্কের সীমানার বাইরে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা করেছি।’ এএফপি।