'মোদি কার্যকরভাবে দেশ চালাতে পারবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়, যার বেশির ভাগই মুসলিম। ওই সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি। অভিযোগ রয়েছে, দাঙ্গা নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেননি তিনি।
আগামী বছর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে সেই মোদিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে বিজেপি। কিন্তু ‘ভীতি’ ও ‘বিদ্বেষকে’ উৎসাহিত করে মোদি কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারবেন না। গত রোববার নিউইয়র্ক টাইমস-এর সম্পাদকীয়তে মোদি সম্পর্কে এ কথা বলা হয়েছে।
সম্পাদকীয়তে বলা হয়, মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ভারতের অনেক নাগরিক, বিশেষ করে ১৩ কোটি ৮০ লাখ মুসলিম ও অন্য অনেক সংখ্যালঘু সম্প্রদায় গভীর অস্বস্তিতে পড়বে। নিউইয়র্ক টাইমস।