'মোদি-হাওয়া' বলে কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, লোকসভা নির্বাচনে ‘মোদি-হাওয়া’ বলে কিছু নেই। এটি গণমাধ্যমের সৃষ্টি।
লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে গতকাল বুধবার আসাম রাজ্যের দিসপুরে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী মনমোহন দিসপুরে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।
মোদি নির্বাচিত হলে মনমোহনের উত্তরসূরি হবেন। মনমোহন সিং আগেও কয়েকবার বিজেপি নেতা নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন। গত জানুয়ারিতে তিনি মোদির সমালোচনা করে বলেন, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলে তা হবে দেশের জন্য বিপর্যয়কর। তিনি বলেন, মোদি এমন একজন ব্যক্তি, যিনি আহমেদাবাদের রাস্তায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডকে সমর্থন জানিয়েছেন।
বিজেপি ও দলটির প্রধানমন্ত্রী প্রার্থী মোদিও বেশ কয়েকবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সমালোচনা করেন। তিনি সম্প্রতি প্রকাশিত মনমোহনের সাবেক উপদেষ্টার বইয়ের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, সরকারের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। এনডিটিভি।