‘ম্যাঙ্গো বাইট’ অনিরাপদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে উৎপাদিত পার্লে ‘ম্যাঙ্গো বাইট’ ক্যান্ডিকে ‘অনিরাপদ’ উল্লেখ করে পণ্যটি বাজার থেকে প্রত্যাহারের পরামর্শ দিয়েছে খাবার ও ওষুধের মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। মহারাষ্ট্র রাজ্যের রায়গড় ও ভিওয়াদি শহরের দুটি স্থানে অভিযান চালিয়ে ওই ক্যান্ডি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে এফডিএর স্থানীয় শাখা। এসব উপকরণের দাম প্রায় দুই কোটি ভারতীয় রুপি।যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এফডিএর কর্মকর্তা এস কে শেরে বলেন, পার্লে বিস্কুট লিমিটেডের ‘ম্যাঙ্গো বাইট’ তৈরিতে অনুমোদনবিহীন ল্যাকটিক অ্যাসিড মেশানো হয়েছে। পিটিআই।