‘ম্যান্ডেলা ভালো আছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা ভালো আছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। সাবেক এই প্রেসিডেন্টের সঙ্গে গত রোববার সাক্ষাৎ শেষে জুমা এ কথা বলেন।প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, জোহানেসবার্গে রোববার জ্যাকব জুমা নেলসন ম্যান্ডেলাকে তাঁর বাসভবনে দেখতে যান। জুমা তাঁকে চিন্তামুক্ত ও আয়েশি ভঙ্গিতে টেলিভিশনের সামনে দেখতে পান।বিবৃতিতে জ্যাকব জুমা বলেন, দেখতে যাওয়ার পর ম্যান্ডেলা প্রফুল্লচিত্তে হেসে ওঠেন। আসন্ন স্টেট অব দ্য নেশন ভাষণ ও আফ্রিকান কাপ অব নেশন টুর্নামেন্ট নিয়ে তাঁর সঙ্গে খোলামেলা আলোচনা হয়।ফুসফুস ও পিত্তথলির সংক্রমণজনিত অসুস্থতায় ম্যান্ডেলাকে (৯৪) গত বছরের শেষ দিকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর ২৬ ডিসেম্বর তাঁকে তাঁর জোহানেসবার্গের বাসায় ফিরিয়ে আনা হয়। আইএএনএস।