‘মৎস্যকন্যাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে মৎস্যকন্যাদের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দেশটির সরকারি সংস্থা ন্যাশনাল ওশান সার্ভিস এ ব্যতিক্রমী ঘোষণা দিয়েছে। টেলিভিশনে মৎস্যকন্যাদের নিয়ে একটি অনুষ্ঠান সম্প্রচারের পর লোকজন ওই পৌরাণিক প্রাণীদের অনুসন্ধান শুরু করেছিল।ডিসকভারি চ্যানেলের অ্যানিমেল প্ল্যানেট নেটওয়ার্কে প্রচারিত অনুষ্ঠানটিকে দর্শকদের অনেকে ভুলবশত প্রামাণ্যচিত্র বলে মনে করেছিল। ফলে এই বিপত্তি ঘটে বলে ধারণা করা হচ্ছে। ন্যাশনাল ওশান সার্ভিসের ওয়েবসাইট এ ব্যাপারে একটি নিবন্ধ গত সপ্তাহে প্রকাশ করে। এতে বলা হয়, মৎস্যকন্যাদের উপস্থিতি বাস্তবে কোনোদিনই ছিল না। অর্ধেক মানুষ অর্ধেক মাছ আকৃতির প্রাণীদের বিভিন্ন ছবি ও উপস্থিতি পুরাণ, শিল্পকলা ও বিশ্বের ইতিহাসে বরাবরই ছিল। এ ছাড়া অস্ট্রেলিয়ার আদিবাসীদের বিভিন্ন উপকথায় ওই পৌরাণিক প্রাণীর কথা বলা হয়েছে।ন্যাশনাল ওশান সার্ভিসের মুখপাত্র ক্যারল ক্যাভানাফ বলেন, নিবন্ধটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ডিসকভারি চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের প্রচারিত অনুষ্ঠানটি ছিল কল্পকাহিনিমূলক। বিবিসি।