প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানভিত্তিক হাক্কানি নেটওয়ার্ককে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এক বিবৃতিতে এ কথা বলেছেন।বিবৃতিতে বলা হয়, ‘হাক্কানি নেটওয়ার্ককে কালো তালিকাভুক্ত করার মার্কিন সিদ্ধান্তের অন্তত কয়েক সপ্তাহ আগে বিষয়টি সম্পর্কে পাকিস্তানকে অবহিত করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ বিষয়ে কোনো আপত্তি বা প্রতিবাদ জানায়নি।’ এ ছাড়া পাকিস্তানকে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়া দেশ হিসেবেও ঘোষণা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও বিবৃতিতে জানানো হয়। ডন।