‘যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের নিকৃষ্ট শত্রু মনে করে আইএসআই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের আলোচিত চিকিৎসক শাকিল আফ্রিদি বলেছেন, তাঁর দেশের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের ‘সবচেয়ে নিকৃষ্ট শত্রু’ হিসেবে বিবেচনা করে। পাকিস্তানের জঙ্গিবাদ যে আইএসআই-সমর্থিত, এতে কোনো সন্দেহ নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ভুয়া। যুক্তরাষ্ট্র থেকে অর্থ আদায় ছাড়া এটা কিছুই নয়।আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে পেতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে সহায়তাকারী পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদি যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল ফক্স নিউজ চ্যানেলের কাছে এ দাবি করেন। চ্যানেলটি দাবি করেছে, তাদের সাংবাদিক পেশোয়ার কেন্দ্রীয় কারাগার থেকে শাকিলের ওই সাক্ষাৎকার নিয়েছেন। তবে সাক্ষাৎকারের কেবল লিখিত প্রতিবেদন প্রচার করেছে চ্যানেলটি। সাক্ষাৎকারটি ভিডিও, নাকি অডিও ছিল—এ ব্যাপারে কিছু জানায়নি তারা। তাদের প্রতিবেদক কী করে ওই কারাগারে ঢুকে আফ্রিদির সাক্ষাৎকার নিয়েছেন, চ্যানেলটি সে সম্পর্কেও কিছু জানায়নি।চ্যানেলের দাবি, শাকিল অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রকে সমর্থন করার জন্য আইএসআই তাঁকে শাস্তি দিয়েছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের সময় তাঁর ওপর নির্মম নির্যাতন চালানো হয়। ডন।