'যুক্তরাষ্ট্রের আরও ভালো নেতৃত্বের প্রয়োজন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রাআদ আল-হুসেইন বলেন, যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বিদেশিভীতি ও ধর্মীয় বৈষম্য মোকাবিলায় দেশটিতে আরও ভালো নেতৃত্বের প্রয়োজন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কাউন্সিলের বার্ষিক অধিবেশনে গতকাল বুধবার দেওয়া মূল বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জেইদ রাআদ বলেন, ‘মূল ইস্যুগুলো ব্যবস্থাপনায় ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের ব্যাপারে আমি উদ্বিগ্ন।’ রাআদ বলেন, ক্রমবর্ধমান বৈষম্য, ইহুদি-বিদ্বেষ এবং ক্ষুদ্র জাতিসত্তা ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা মোকাবিলায় যুক্তরাষ্ট্রর আরও ভালো ও দৃঢ় নেতৃত্বের প্রয়োজন।