প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং গতকাল বুধবার দূষণের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছেন। তিনি বলেছেন, ধোঁয়াশা থেকে শুরু করে খাদ্যনিরাপত্তার বিষয়ে জনগণের উদ্বেগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। চীনে গত তিন দশকে দ্রুত শিল্পায়ন ও নগরায়ণ হয়েছে। দেশটিতে অর্থনৈতিক উন্নতি হয়েছে, আয় বেড়েছে। কিন্তু সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বায়ু ও পানিসহ নানা দূষণ। গতকাল ন্যাশনাল পিপলস কংগ্রেসে বক্তব্যকালে ওই ‘যুদ্ধের’ ঘোষণা দেন লি কেকিয়াং। এএফপি।