প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে আক্রমণ করে বেফাঁস মন্তব্য করেছেন যোগগুরু বাবা রামদেব। গত শুক্রবার তিনি মন্তব্য করেন, রাহুল মধুচন্দ্রিমা ও বনভোজন করতে দলিত সম্প্রদায়ের বাড়িতে যান।
রামদেবের এই বিতর্কিত মন্তব্যের অভিযোগে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দাখিল করা হয়েছে। তাঁর মন্তব্যে কংগ্রেস ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। অবশ্য পরে রামদেব দাবি করেন, তিনি নেতিবাচক দৃষ্টিকোণ থেকে ওই মন্তব্য করেননি। তাঁর মন্তব্যে দলিত সম্প্রদায় আহত হলে তিনি তা প্রত্যাহার করে নেবেন।
রামদেব শুক্রবার একটি অনুষ্ঠানে বলেন, রাহুল মধুচন্দ্রিমা ও বনভোজন করতে দলিত সম্প্রদায়ের বাড়িতে যান। তিনি একজন দলিত মেয়েকে বিয়ে করলে, তাঁর ভাগ্য সুপ্রসন্ন হবে। তিনি তখন প্রধানমন্ত্রী হতে পারবেন। পিটিআই ও জি নিউজ।