'রাহুলেরই পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা হওয়া উচিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধীরই পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা হওয়া উচিত৷ দলকে নেতৃত্ব দিতে চাইলে তাঁকে এই দায়িত্ব নেওয়া দরকার বলে মনে করেন দলের জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয় সিং৷ খবর টাইমস অব ইন্ডিয়ার৷
লোকসভায় বিরোধী দলের নেতা কে হবেন—এ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে দিগ্বিজয় সিংয়ের এই মন্তব্য নিশ্চিতভাবে ওই দায়িত্ব নিতে অনিচ্ছুক রাহুলের ওপর একধরনের চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে৷
রাহুল গান্ধী পার্লামেন্টে বিরোধীদলীয় নেতার দায়িত্ব গ্রহণ করুক, তা চান কি না এমন প্রশ্নের জবাবে দিগ্বিজয় সিং বলেন, ‘আমি আন্তরিকভাবে মনে করি তিনিই ওই নেতা এবং তাঁকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দরকার৷ তাঁর উচিত বিরোধীদলীয় নেতার আসন
গ্রহণ করা৷’