'রুপালি ফার্ন' নকশাই গণভোটের চূড়ান্ত বিজয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালো ও নীল রঙা জমিনের ওপর রুপালি ফার্নের পাতা এবং পাশে চারটি তারকাখচিত পতাকাটিই সম্ভবত হতে চলেছে নিউজিল্যান্ডের নতুন পতাকা। খবর বিবিসির।
চূড়ান্ত ভোট গণনার পর গতকাল মঙ্গলবার এ কথা জানাল নিউজিল্যান্ড। তবে দেশটির বর্তমান পতাকাটিকে বহাল রাখা হবে, নাকি নতুন পতাকাটি গ্রহণ করা হবে, সে বিষয়ে আগামী মার্চে অনুষ্ঠিত হবে দ্বিতীয় গণভোট। নিউজিল্যান্ডের বর্তমান জাতীয় পতাকার সঙ্গে প্রতিবেশী অস্ট্রেলিয়ার পতাকার অনেক মিল রয়েছে। এ ছাড়া একসময়ের ঔপনিবেশিক শাসক যুক্তরাজ্যের জাতীয় পতাকা-ইউনিয়ন জ্যাকের নকশাও রয়েছে এতে।