‘রুল ব্রিটানিয়া’র সুরকারের নাম জানেন না ক্যামেরন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বিখ্যাত দেশাত্মবোধক গান ‘রুল ব্রিটানিয়া’। কিন্তু এই গানেরই সুরকারের নাম জানেন না প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এমনকি ‘ম্যাগনা কার্টা’র ইংরেজি অনুবাদও জানা নেই তাঁর।যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন টক শো অনুষ্ঠান ‘লেইট শো উইথ ডেভিড লেটারম্যান’-এ ক্যামেরনকে প্রশ্ন দুটি করা হয়েছিল। কিন্তু তিনি উত্তর দিতে পারেননি।ডেভিড লেটারম্যানের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি খুবই জনপ্রিয়। প্রতিদিন প্রায় ৩০ লাখ মার্কিন গভীর রাতের এ অনুষ্ঠানটি দেখেন। ৩০ বছর ধরে চলে আসা এ অনুষ্ঠানে এবারই প্রথম কোনো ক্ষমতাসীন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অতিথি করা হয়েছে। অনুষ্ঠানটি গত বুধবার সম্প্রচার করা হয়।অনুষ্ঠানের শুরুতেই যুক্তরাজ্যের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ক্যামেরন। এ ছাড়া আরব গণজাগরণ ও তাঁর জাতিসংঘ সফর নিয়েও জানতে চাওয়া হয়। ক্যামেরন এসব প্রশ্ন ভালোভাবেই সামলান। কিন্তু বিপত্তি আসে পরক্ষণেই। লেটারম্যান ব্রিটিশ প্রধানমন্ত্রীর জানাশোনার ছোট্ট একটা পরীক্ষা নিলেন। তাঁর কাছে রুল ব্রিটানিয়ার সুরকারের নাম জানতে চান। কিন্তু ক্যামেরন ভুল উত্তর দেন। বলেন, এডওয়ার্ড এলগার। পরে লেটারম্যান ভুলটি ধরিয়ে সঠিক উত্তর বলে দেন, টমাস আর্নি। গানটির গীতিকার জেমস টমসন।এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী আরেকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ম্যাগনা কার্টার ইংরেজি অনুবাদ কী, তা বলতে পারেননি। এমনকি ম্যাগনা কার্টা সনদ স্বাক্ষরের স্থানের নাম বলতেও তিনি দোটানায় ভোগেন। বিবিসি।