'রুশ বিমানে বিস্ফোরণ হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষ্ণসাগরে বিধ্বস্ত হওয়া সিরিয়াগামী রুশ সামরিক বিমানে কোনো বিস্ফোরণ হয়নি, বরং এর যন্ত্রপাতিই অস্বাভাবিকভাবে কাজ করছিল বলে গতকাল বৃহস্পতিবার মত দিয়েছেন দেশটির তদন্তকারী কর্মকর্তারা। রুশ বিমানবাহিনীর ফ্লাইটের নিরাপত্তাবিষয়ক প্রধান সের্গেই বাইনেতভ বলেছেন, ‘বিমানে কোনো বিস্ফোরণ হয়নি। আমি এটা নিঃসন্দেহে বলতে পারি।’ যোগাযোগমন্ত্রী মাক্সিম সোকোলভও বলেছেন, প্রাথমিক তদন্তে ধরা পড়েছে যে বিমানটি স্বাভাবিকভাবে কাজ করছিল না। তবে জানুয়ারির আগে আমরা কোনো সিদ্ধান্তে উপনীত হব না। যৌথ এক সংবাদ সম্মেলনে তাঁরা এসব কথা বলেন। গত রোববার রাশিয়ার সোচি থেকে সিরিয়ার লাতাকিয়ার উদ্দেশে রওনা হওয়ার অল্পক্ষণ পরেই টুপোলেভ-১৫৪ বিমানটি দুর্ঘটনার কবলে পড়লে এর ৯২ আরোহীর সবাই মারা যান।
এএফপি