'লং ওয়াক টু ফ্রিডম'-এর উদ্বোধনী প্রদর্শনী সেপ্টেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেলসন ম্যান্ডেলার জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম-এর উদ্বোধনী প্রদর্শনী হবে আগামী সেপ্টেম্বরে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতার ১৯৯৪ সালে লেখা আত্মজীবনীর ওপর ভিত্তি করে নির্মিত এ চলচ্চিত্র নিয়ে নানা জল্পনা- কল্পনা চলছে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) সূত্র বলেছে, ম্যান্ডেলার চরিত্রে রূপ দেওয়া ইদরিস অ্যালবা থাকবেন উৎসবের আলোচনার কেন্দ্রবিন্দুতে। যুক্তরাজ্যের লুথার টেলিভিশন সিরিজে অভিনয় করে তিনি বিখ্যাত হন। ম্যান্ডেলার স্ত্রী উইনি ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছেন নাওমি হ্যারিস। বিবিসি।