‘লন্ডন দখল করো’ আন্দোলনকারীদের গির্জায় ঢুকে প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাদবিরোধী ‘লন্ডন দখল করো’ আন্দোলনের চার বিক্ষোভকারী গত রোববার লন্ডনের সেন্ট পলস গির্জায় ধর্মযাজকদের বেদিতে নিজেদের শিকল দিয়ে বেঁধে রাখেন। এক বছর আগে বিখ্যাত গির্জাটির বাইরে সংগঠনটি প্রতিবাদ সমাবেশ করেছিল।আন্দোলনকারীদের একজন জানান, বিক্ষোভকারীরা নিজেদের শিকল দিয়ে বাঁধার প্রায় পাঁচ ঘণ্টা পর লন্ডন পুলিশ গির্জায় ঢুকে তাঁদের গ্রেপ্তারের হুমকি দিলে তাঁরা নিজেদের শৃঙ্খলমুক্ত করেন।সেন্ট পলস গির্জার ডিন ডেভিড ইসন বলেন, গির্জার ধর্মযাজকের সান্ধ্যকালীন প্রার্থনার সময় সাদা পোশাক পরে চার নারী তাঁর বেদি দখল করেন। তাঁরা ভেতরে ঢুকে ধর্মযাজকের বিরুদ্ধে স্লোগান দেন এবং বাইবেলের কিছু অংশ পড়তে থাকেন।‘লন্ডন দখল করো’ আন্দোলনের সক্রিয় কর্মীরা গির্জার বাইরে আলাদা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। পুলিশ সতর্কতার সঙ্গে তাঁদের ওপর নজর রাখছিল। এএফপি।