‘লাদেন এখনো জীবিত আছেন’
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন জীবিত আছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রগামী বিমানে হামলার চেষ্টাকারী নাইজেরীয় যুবক ওমর ফারুক আবদুলমোতাল্লাব। গত বুধবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে ‘ তিনি এ দাবি করেন । ২০০৯ সালের বড়দিনে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালান আবদুলমোতাল্লাব।ফক্স নিউজ-এর তথ্য অনুযায়ী, এ ঘটনায় করা মামলার জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বঘোষিত আল-কায়েদার সদস্য আবদুলমোতাল্লাব (২৪) চিৎকার করে বলেন, ‘ওসামা জীবিত আছেন, আল্লাহ মহান।’ আদালতের বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তাঁর বিচার হওয়া উচিত নয়।’আবদুলমোতাল্লাব বলেন, ‘পবিত্র কোরআনই আমার কর্তব্য নির্ধারণ করেছে। আমাকে ধর্ম-কর্ম করার পথ বাতলে দিয়েছে।’২০০৯ সালের ২৫ ডিসেম্বর ২৭৯ জন যাত্রী ও ১১ জন ক্রু নিয়ে নর্থ-ওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমান আমস্টার্ডাম থেকে ডেট্রয়েটে যাচ্ছিল। ওই বিমানে ছিলেন আবদুলমোতাল্লাব। এ সময় তাঁর অন্তর্বাসে খুব শক্তিশালী বিস্ফোরক দ্রব্য ছিল। তিনি বিস্ফোরক দ্রব্যে বিস্ফোরণ ঘটানোর সময় ধরা পড়েন। এএফপি।