'শান্তিপূর্ণ বিকল্প থাকা সত্ত্বেও ইরাক হামলায় যুক্তরাজ্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক হামলা যোগ দিয়েছিল যুক্তরাজ্য। এ বিষয়ে আজ বুধবার প্রকাশিত চিলকোট প্রতিবেদনে বলা হয়, ইরাককে নিরস্ত্র করার শান্তিপূর্ণ বিকল্পপথ খোলা থাকা সত্ত্বেও ওই হামলায় যোগ দেয় যুক্তরাজ্য। 

চিলকোট প্রতিবেদনে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইরাক যুদ্ধসংশ্লিষ্ট যুক্তরাজ্য সরকারের বিভিন্ন সিদ্ধান্ত আলোকপাত করা হয়েছে। প্রতিবেদনে যুক্তরাজ্যের ইরাক যুদ্ধে যোগ দেওয়ার প্রেক্ষাপট, যুদ্ধে যোগ দেওয়া সেনাসদস্যদের যথাযথভাবে প্রস্তুত করা হয়েছিল কি না, যুদ্ধ-পরবর্তী সময়ে করণীয়—ইত্যাদি বিষয়ও তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালের মার্চেই ইরাকে হামলা চালানো হয়। কিন্তু ওই সময়ে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ‘আসন্ন হুমকি’ ছিলেন না। তাই হামলার জন্য আরও অপেক্ষা করা যেতে। সামরিক পদক্ষেপ নেওয়াটা আরও পরেও নেওয়া যেত। ওই সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্যই ইরাকে অস্ত্র পরিদর্শন ও পর্যবেক্ষণের পক্ষেই মত দিয়েছিল।