'শুধু টনিই বলুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে চলছে জি-২০ সম্মেলন। এতে অংশ নিচ্ছেন বারাক ওবামা, ভ্লাদিমির পুতিন, শি জিন পিংসহ বিশ্বের ক্ষমতাধর নেতারা। সম্মেলনের আয়োজক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট গতকাল শনিবার উদ্বোধনী দিনে বিশ্বনেতাদের ‘আন্তরিক হওয়ার’ আহ্বান জানান। এ জন্য তাঁকে ‘টনি’ নামেই ডাকতে অন্যদের অনুরোধ করেন। অ্যাবট বলেন, ‘আমরা একে অন্যকে ডাকনাম ধরেই ডাকতে পারি। সব বিষয়ে একমত নাও হতে পারি। কিন্তু একে অন্যের প্রতি খোলামেলা ও আন্তরিক হতে পারি আমরা।’
এএফপি