‘শেষকৃত্য’ হয় পাখিদেরও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঙ্গীদের মৃত্যুতে কিছু কিছু পাখি শেষকৃত্যে অংশ নেয়। এনিমেল বিহেভিয়ার সাময়িকীর একটি প্রতিবেদনে মার্কিন বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী টেরেসা ইগলেসিয়াস ও তাঁর সহকর্মীরা জানান, নীলকণ্ঠ প্রজাতির কোনো পাখি মারা গেলে তার সঙ্গীরা একে অপরকে ডেকে আনে এবং খাবার অনুসন্ধান বন্ধ করে দেয়। তারা মৃত পাখিটির কাছে নেমে যায় এবং চারপাশে সমবেত অবস্থান নেয়। তারা আসন্ন কোনো বিপদের আশঙ্কায় সম্ভবত একে অপরকে সতর্ক করতেই এ ধরনের আচরণ করে। গবেষকেরা বলেন, ঝোপঝাড়ে বিভিন্ন রঙের কাঠের টুকরা ফেলে রাখলে পাখিরা নির্বিকার থাকে। কিন্তু মৃত পাখি ফেলে রাখলে তাদের আচরণ বদলে যায়। বিবিসি।