‘সংলাপের দরজা খোলা আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক বলেছেন, কোরীয় উপদ্বীপে উত্তেজনা সত্ত্বেও আন্তকোরীয় সংলাপের দরজা এখনো খোলা আছে। নতুন বছরের নীতিনির্ধারণী বক্তৃতায় লি ‘সামরিক অভিলাষ’ পরিত্যাগ করতে পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি তাঁর দেশের প্রতি ইঞ্চি ভূমির বিরুদ্ধে ফের যেকোনো হুমকি কঠোরভাবে মোকাবিলারও আহ্বান জানান। নীতিনির্ধারণী বক্তৃতায় লি বলেন, ‘উত্তর কোরিয়া দায়িত্বশীল আচরণ করলে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করব।’ তিনি বলেন, ‘উত্তর কোরিয়াকে অবশ্যই বুঝতে হবে যে সামরিক শক্তি প্রয়োগ করে কিছু অর্জন করা যায় না। পরমাণু অস্ত্র ও সামরিক অভিলাষ অবশ্যই ত্যাগ করতে হবে।’ এএফপি।