‘সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে জারদারি ভালো সঙ্গী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওয়াশিংটনের একজন ভালো সঙ্গী; যদিও দেশটির সামরিক বাহিনী কিংবা আইএসআইয়ের কর্মকর্তারা সে দেশের জঙ্গিদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছেন।গত বুধবার কংগ্রেশনাল এক কমিটিতে সাক্ষ্য দেওয়ার সময় হিলারি বলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট জারদারি তাঁর দেশের সরকারের পক্ষ থেকে আপনাকে যা বলেছিলেন তা সত্য।’সিনেটর মাইকেল ম্যাককাউলের এক প্রশ্নের জবাবে হিলারি বলেন, ‘সন্ত্রাসবাদবিরোধী অব্যাহত লড়াইয়ে তিনি (জারদারি) একজন ভালো সঙ্গী। সন্ত্রাসবাদ তাঁর নিজ দেশ, প্রতিবেশী আফগানিস্তান ও আমাদের সেনাদের জন্য হুমকি।’হিলারি বলেন, ‘আপনারা জানেন, আমি যখন প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী কিংবা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করি, তখন তাঁদের বেশ নিষ্ঠাবান গণ্য করি। তাঁরা জানেন, সন্ত্রাসবাদ পাকিস্তানকে হত্যা করছে। জারদারি ভালো করেই জানেন, তাঁর স্ত্রীকে সন্ত্রাসীরা হত্যা করেছে। পিটিআই অনলাইন।