‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আমাদের নতুন কিছু করতে বলবেন না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এরই মধ্যে যথেষ্ট মূল্য দিয়েছে। তাই সন্ত্রাসবাদ দমনে তাদের নতুন করে আর কিছু যেন করতে বলা না হয়। জাতিসংঘের সাধারণ পরিষদে গত মঙ্গলবার ভাষণদানকালে তিনি এ বিষয়ে পাকিস্তানের ওপর নতুন করে চাপ না দেওয়ার জন্য পশ্চিমা শক্তিগুলোর প্রতি আহ্বান জানান।জারদারি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিশ্বের কোনো দেশ ও সেই দেশের জনগণকে তাঁর দেশ ও জনগণের মতো এত ত্যাগ স্বীকার করতে হয়নি। তিনি বলেন, ‘এর পরও যাঁরা বলেন, আমরা সন্ত্রাসবাদ রুখতে যথেষ্ট করিনি, তাঁদের বলছি, আল্লাহরওয়াস্তে আমাদের নিহত স্বজনদের আত্মা এবং জীবিতদের মনোবেদনাকে অপমান করবেন না। যা অন্যদের করতে বলা হয় না, তা আমার দেশের মানুষকেও করতে বলবেন না। আমাদের নারী ও শিশুদের প্রতি নির্দয় হবেন না। এবং অনুগ্রহ করে “আরও কিছু করো”র মতো কথা বারবার বলবেন না।’সাধারণ পরিষদে ভাষণদানকালে জারদারি ইসলামবিরোধী মার্কিন চলচ্চিত্র ও ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশের নিন্দা জানান। তিনি এ ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডকে বিশ্বে নিষিদ্ধ ঘোষণারও দাবি জানান। এএফপি।