'সব কল রেকর্ড করতে পারে এনএসএ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র এমন একটি ব্যবস্থা তৈরি করেছে, যেটা কোনো একটি দেশে এক মাস ধরে করা প্রতিটি ফোনকলই রেকর্ড করতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) এই কর্মসূচি তৈরি করা হয় ২০০৯ সালে। যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াশিংটন পোস্ট এ খবর দিয়েছে।
এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন ওই ব্যবস্থা সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করারও ঘোষণা দিয়েছেন। মানবাধিকার গ্রুপগুলো এই খবরকে ‘হতাশাজনক’ বলে আখ্যায়িত করেছে। ওয়াশিংটন পোস্ট জানায়, যে ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি দেশের পুরো টেলিফোন নেটওয়ার্কের সব কল রেকর্ড করতে পারে, তা ‘মিস্টিক’ নামে পরিচিত। পত্রিকাটির জানায়, টানা ৩০ দিন এই কর্মসূচির আওতায় কোটি কোটি কথোপকথন ধারণ করা হয়। এরপর নতুন কলগুলো পুরোনো কলগুলোকে মুছে ফেলে। বিবিসি।