'সবচেয়ে বাজে' ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বাজে’ প্রেসিডেন্টদের মধ্যে নাম উঠে এসেছে বারাক ওবামার। যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াগ বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়। খবর পিটিআইয়ের।
গত বুধবার জরিপের ফল প্রকাশ করা হয়। জরিপে অর্থনীতি, বৈদেশিক নীতি, সন্ত্রাসবাদ, স্বাস্থ্যসেবা ও পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ওবামার কর্মকাণ্ডে নেতিবাচক মতামত দিয়েছেন মার্কিনরা। ৩৩ শতাংশ মার্কিন মত দিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের ‘নিকৃষ্টতম’ প্রেসিডেন্ট ওবামা। ২৮ শতাংশ বলেন ওবামার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের নাম। জরিপ অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সেরা প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান।