'সমকামিতা অবৈধ থাকবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সমকামী আন্দোলন মারাত্মক ধাক্কা খেল। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট সমকামিতাকে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছেন, ১৮৬১ সালের এই প্রাচীন ধারাটি বাতিল করার দায়িত্ব দেশের সংসদের।
দেশজুড়ে সমকামীরা এ রায়ের বিষয়ে অসন্তোষ গোপন রাখেননি। তাঁরা জানিয়েছেন, আদালতের রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দাখিল করবেন। পাশাপাশি, তাঁরা সরকারের ওপরেও চাপ সৃষ্টি করবেন।
সমকামী আন্দোলন উৎসাহিত হয়েছিল ২০০৯ সালের ২ জুলাই দিল্লি হাইকোর্টের রায়ে। সেই রায়ে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৭ ধারাটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল। রায় বাতিল হলে প্রাপ্তবয়স্ক নরনারীর স্বেচ্ছা-সমকামিতা অপরাধ বলে যেমন গণ্য হতো না, তেমনি সমকামী বিয়েও বৈধতা পেত। প্রায় সাড়ে চার বছর আগের দেওয়া সেই রায়ের বিরোধিতা করে রাজনৈতিক দল ও বিভিন্ন ধর্মীয় সংগঠন সুপ্রিম কোর্টে আবেদন জানায়।