'সম্পর্ক উন্নয়নে উন্মুখ রাশিয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও দ্রুত উন্নতি না হওয়ায় অধৈর্য রাশিয়ার সরকার। মার্কিন টিভি চ্যানেল সিএনএনের ‘জিপিএস’ অনুষ্ঠানে রোববার প্রচারিত সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তাঁদের সরকার রুশ-মার্কিন সম্পর্ক উন্নয়নের জন্য উদ্গ্রীব। ইতিমধ্যে সংলাপ শুরু না হওয়ার বিষয়টিকে পেসকভ ‘ক্ষমার অযোগ্য’ আখ্যা দেন। তিনি বলেন, ‘আমরা অবশ্যই চাইব দুদেশের মধ্যে যোগাযোগ আরও ঘনঘন ও বিশদ হোক, যাতে সামনাসামনি বসে আলোচনা করতে পারি।...কারণ আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে ভালো রকমের ছেদ পড়েছে।’ কিছুদিন আগে ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সমমর্যাদার’ ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হন।
এএফপি