প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান রাজনাথ সিং গতকাল সোমবার দলের নতুন নির্বাচনী স্লোগান ‘টাইম ফর চেঞ্জ, টাইম ফর বিজেপি’ প্রকাশ করেছেন। এতে ‘পরিবর্তনের ডাক’ দিয়ে ‘সময় বিজেপির’ বলে উল্লেখ করা হয়। এবারের নির্বাচন সামনে রেখে বিজেপির পুরোনো স্লোগানে (সময় পরিবর্তনের, সময় মোদির) দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির নাম উল্লেখ ছিল। এতে কয়েকজন নেতা অসন্তুষ্ট হন। জি নিউজ।