‘সরকার-টিটিপি আলোচনার জামিনদার ছিলেন নওয়াজ’
পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে শর্ত সাপেক্ষে আলোচনায় বসতে রাজি ছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। তাদের এই ইতিবাচক অবস্থানের জামিনদার ছিলেন পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফসহ আরও কয়েকজন নেতা। টিটিপির মুখপাত্র এহসানুল্লাহ এহসান এসব কথা জানিয়েছেন। গতকাল রোববার ডন ডট কমের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।এহসানের সাক্ষাৎকারের একটি ভিডিও ফুটেজের বরাত দিয়ে ডন ডট কম জানায়, এহসানের ভাষ্যমতে, সরকার বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাঁদের আলোচনার ইতিবাচক অবস্থানের জামিনদার ছিলেন পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফ, জমিয়াত ওলেমা-ই-ইসলাম-ফজলের (জেইউআই-এফ) ফজল-উর-রেহমান ও জামায়াত-ই-ইসলামির (জেআই) আমির সৈয়দ মুনাওয়ার হাসান।এহসান জানান, আলোচনায় বসতে রাজি হওয়ার বিপরীতে টিটিপির শর্ত ছিল তাদের নেতা মৌলভি ওমর, মুসলিম খানসহ আরও কয়েকজন নেতার মুক্তি। ডন।