‘সরকারবিরোধী সংবাদ চ্যানেল না দেখে গানবাজনা শুনুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে সরকারের সমালোচনা করা টিভি চ্যানেল না দেখে গানবাজনা শোনার পরামর্শ দিয়েছেন। গত বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে এক অনুষ্ঠানে মমতা এ পরামর্শ দেন।মমতা বলেন, ‘যেসব টিভি চ্যানেল কেবল সরকারের বিরোধিতা করছে, সেসব চ্যানেল না দেখে বরং গানবাজনা শুনুন।’ মমতা ওই সব চ্যানেলকে সিপিএমের চ্যানেল হিসেবে অভিহিত করেন।মুখ্যমন্ত্রী বলেন, ‘ওদের চ্যানেল দেখবেন না। বারবার মিথ্যা কথা প্রচার করায় আপনাদের মাথা ঘুরে যাবে; বরং এখন থেকে গানবাজনা শুনুন।’ এ সময় তিনি একটি সংবাদ চ্যানেল ও গানবাজনার চ্যানেলের নামও উল্লেখ করেন। মমতা দাবি করেন, ১০ বছরের কাজ ১০ মাসে করা হয়েছে। কিন্তু কিছু চ্যানেল অবিরত সরকারের বদনাম গেয়ে যাচ্ছে।