'সরকারি হ্যাকিংয়ের' সতর্কতা দিল টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুসংখ্যক ব্যবহারকারীর কাছে টুইটার এই সতর্কবার্তা পাঠিয়েছে যে তাদের অ্যাকাউন্ট ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত’ মহল হ্যাক করে থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক জনপ্রিয় এই অনলাইন প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এ ধরনের সতর্কতা দিল। খবর বিবিসির।

ব্যবহারকারীদের ই-মেইল করে টুইটার কর্তৃপক্ষ জানায়, হ্যাকাররা সম্ভবত তাদের ইমেইল অথবা আইপি অ্যাড্রেস অথবা ফোন নম্বর খুঁজছে। টুইটার সম্প্রতি ব্যবহারকারীদের এসব তথ্য সংগ্রহ করা শুরু করে।

টুইটার থেকে একটি সতর্কবার্তা পাওয়ার কথা জানিয়েছে কানাডার অলাভজনক প্রতিষ্ঠান কোল্ডহাক।

সন্দেহভাজন হ্যাকাররা ঠিক কতগুলো টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে থাকতে পারে তা স্পষ্ট নয়।

টুইটার বলছে, ব্যবহারকারীদের অ্যাকাউন্টের তথ্য চুরি হওয়ার কোনো প্রমাণ এ মুহূর্তে তাদের কাছে নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আর কোনো তথ্য এখন তাদের হাতে নেই।