'সাজা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিচার গ্রেপ্তারবিষয়ক জাতিসংঘ সংস্থা ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রেরি ডিটেনশনের প্রতিবেদনে বলা হয়েছে, সমকামিতার অভিযোগে মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের সাজা দেওয়াটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আনোয়ার ইব্রাহিমের পরিবার ওই প্রতিবেদনের একটি কপি প্রকাশ করেছে। জাতিসংঘের সংস্থাটি সুপারিশ করে বলেছে, আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক অধিকার পুনর্বহাল করা উচিত। গত ফেব্রুয়ারিতে সমকামিতার বিতর্কিত মামলায় সাবেক উপপ্রধানমন্ত্রীকে পাঁচ বছরের কারাদণ্ড দেন দেশটির এক আদালত।
বিবিসি