'সামরিক খাতে ব্যয় বাড়িয়ে উত্তেজনা ছড়াচ্ছে জাপান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানে সামরিক খাতে ব্যয় বৃদ্ধির ঘোষণায় অাঞ্চলিক উত্তেজনা বাড়বে বলে মন্তব্য করেছে চীন৷ জাপানের নতুন জাতীয় নিরাপত্তা নীতির সমালোচনা করে গত শুক্রবার এক বিবৃতিতে বেইজিং এ কথা জানায়৷
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গেং ইয়ানশেং বিবৃতিতে বলেন, সামরিক শক্তি বিস্তারের বিষয়ে জাপানের নতুন এই নীতি অাঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করবে৷
এর অাগে জাপানের পক্ষ থেকে বলা হয়েছিল, ড্রোন ও উভচর যানসহ অত্যাধুনিক সামরিক সরঞ্জামাদি কিনবে দেশটি৷ পূর্ব চীন সাগরে দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দুই দেশের অব্যাহত উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দেয় টোকিও৷
এ ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে চীনের মুখপাত্র গেং বলেন, জাপান জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে৷ এ ঘটনায় প্রতিবেশী দেশগুলো ‘গভীরভাবে উদ্বিগ্ন’৷ বিবিসি৷