'সিঙ্গাপুরের আচরণ বালকসুলভ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুমাত্রা দ্বীপে দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়াশা নিয়ে সিঙ্গাপুর ‘বালকসুলভ’ আচরণ করছে বলে মন্তব্য করেছে ইন্দোনেশিয়া। গতকাল বৃহস্পতিবার এ নিয়ে জাকার্তায় দুই দেশের মধ্যে জরুরি বৈঠক হয়। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সোমবার থেকে দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলের ঘন ধোঁয়া ও কুয়াশা মিশে সৃষ্ট ধোঁয়াশা প্রতিবেশী ক্ষুদ্র নগর রাষ্ট্র সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে ইন্দোনেশিয়াকে চাপ দিচ্ছে সিঙ্গাপুর। জবাবে ইন্দোনেশিয়ার সমন্বয়বিষয়ক মন্ত্রী অং লাকসনো গতকাল বলেন, ‘এ নিয়ে সিঙ্গাপুরের শিশুর মতো আচরণ করা ঠিক হচ্ছে না। প্রাকৃতিক কারণে দাবানল ছড়িয়ে পড়েছে।’ ওপরের প্রথম ছবিটি গতকালের সিঙ্গাপুর, নিচেরটি গত এপ্রিলের। এএফপি ও বিবিসি।