'সিরিয়া এক নির্যাতন কক্ষ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ছয় বছরের বেশি সময় ধরে চলতে থাকা ‘রক্তপাতের জোয়ার’ দেশটিকে কার্যত এক ‘নির্যাতনকক্ষে’ পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান। বিশ্বসংস্থার মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রাদ আল হুসেইন বলেন, ‘সিরিয়ায় গৃহযুদ্ধ সপ্তম বছরে পদার্পণ করল। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে মানুষের সৃষ্ট নিকৃষ্টতম বিপর্যয়কর ঘটনা।’ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী বিক্ষোভের ধারাবাহিকতায় ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এতে ইতিমধ্যে নিহত হয়েছে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ। প্রাণ রক্ষায় বাড়িঘর ছেড়ে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে লাখ লাখ লোক।
এএফপি