‘সিরিয়ায় আগ্রাসন বিশ্বে চরম বিপর্যয় ডেকে আনবে’
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যেকোনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এটা বিশ্বের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। গতকাল বৃহস্পতিবার রাশিয়া টুডে টেলিভিশনকে তিনি এ কথা বলেন।ওই টেলিভিশনকে আসাদ বলেন, ‘আমি মনে করি, সিরিয়ায় বিদেশি আগ্রাসন চালানো হলে যে ক্ষতি হবে, সেটা ধারণার চেয়েও অনেক বেশি হবে।’ তিনি বলেন, ‘এ অঞ্চলে সিরিয়াই সেক্যুলারিজম, স্থিতিশীলতা ও সব সম্প্রদায়ের মানুষের সহাবস্থানের শেষ আশ্রয়স্থল। কাজেই এখানে আগ্রাসন চালানো হলে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত বিশ্বের দেশগুলোর জন্য চরম বিপর্যয় নেমে আসবে।’এদিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো একটি বিকল্প সরকার গঠনের পরিকল্পনা করছে। এই লক্ষ্যে সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠী সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) ও পশ্চিমা নেতারা সব বিদ্রোহী গোষ্ঠীকে একত্র করার চেষ্টা করছেন। সিএনএন ও এএফপি।