'সুপার বানানা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার দরিদ্র মানুষের পুষ্টির অভাব মেটাতে জিন প্রকৌশলের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে নতুন জাতের কলা৷ ‘সুপার বানানা’ হিসেবে পরিচিত এ কলার পুষ্টিমান শিগগির মানুষের ওপর যাচাই করা হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকেরা৷ এই কলায় আছে আলফা ও বেটা ক্যারোটিন, মানবদেহ এ দুটোকে ভিটামিন ‘এ’-তে রূপান্তরিত করে৷ পরীক্ষার জন্য এই কলা পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে। এটি মানবদেহে ভিটামিন ‘এ’-এর মাত্রা কত দ্রুত বাড়িয়ে দিতে পারে তা জানা যেতে পারে ছয় সপ্তাহের মধ্যে৷ ২০২০ সাল নাগাদ উগান্ডায় এ কলা উৎপাদনের পরিকল্পনা আছে৷ এএফপি৷